বিআরটিসির বাস তিন দিন চলার পর আবার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিআরটিসির বাস তিন দিন চলার পর গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আবার বন্ধ করে দেওয়া হয়েছে।ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সংস্কারের দাবিতে বাসমালিক ও শ্রমিকেরা এ সড়কে বাস চলাচল বন্ধ করে দেওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে গত সোমবার থেকে এ সড়কে বিআরটিসির কয়েকটি বাস চলাচল শুরু করেছিল। গতকাল সকালে শহরের পাটগুদাম বাসস্টেশনে গিয়ে দেখা যায় বিআরটিসির কোনো বাস নেই। বিআরটিসির উত্তরবঙ্গের বাস কাউন্টারের টিকিট মাস্টার মো. সানী জানান, বেসরকারি বাস চলাচল শুরু হওয়ায় গত বুধবার বিআরটিসি বাসে যাত্রী কিছুটা কম দেখা যায়। হয়তো এ কারণে বিআরটিসির বাস চলাচল বন্ধ করা হয়েছে। বিআরটিসির বাসচালক মো. সাগর বলেন, ‘বাস বন্ধ করে ভালো করেছে। রাস্তার যে অবস্থা, দামি গাড়িগুলো শেষ হইয়া যাইত।’