ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) শীতাতপহীন (ননএসি) বাস ও আমদানি করে আনা সংযুক্ত (আর্টিকুলেটেড) বাস চালুর দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। কমিটির নেতারা গতকাল সোমবার দুপুরে ঢাকায় বিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্নেল মো. আব্দুল্লাহিল করিমের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানায়। এই সময় তাঁর কাছে স্মারকলিপি দেওয়া হয়।এ সময় নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সহসভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সদস্য আসাদুল হক উপস্থিত ছিলেন।রফিউর রাব্বি প্রথম আলোকে বলেন, বিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তাঁরা সৌজন্য সাক্ষাৎ করে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পুনরায় বিআরটিসির শীতাতপহীন বাস চালু ও আরও শীতাতপনিয়ন্ত্রিত বাস সরবরাহ, শহরের মণ্ডলপাড়া এলাকায় বিআরটিসি বাসের কাউন্টার স্থাপন এবং নতুন আমদানি করে আনা বিআরটিসির সংযুক্ত বাস চালুর দাবি জানিয়েছেন। চেয়ারম্যান তাঁদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।