প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথে গতকাল মঙ্গলবার থেকে বিআরটিসি বাসের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। গতকাল শহরের চাষাঢ়ায় টিকিট কাউন্টারে বিআরটিসি বাসের টিকিট বিক্রেতাকে সার্বক্ষণিক অবস্থান করতে দেখা গেছে। কাউন্টারে বিআরটিসি বাসের প্রচারণামূলক ব্যানারও লাগানো হয়েছে। দুপুরে শহরের খানপুরে অবস্থিত বিআরটিসি বাসের ডিপোতে গিয়ে জানা যায়, উদ্বোধনের পর থেকে এত দিন সাতটি বাস চলাচল করলেও গতকাল থেকে ১৪টি বাস চলাচল করেছে। এই যাত্রাপথে কোনো এসি বাস নামানো হয়নি। ঢাকা-গুলিস্তানে টিকিট কাউন্টার বসানোর অনুমতি এখনো মেলেনি।উল্লেখ্য, গত সোমবার ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথে বিআরটিসি বাস চালু নিয়ে ‘বিআরটিসির সব বাস নামেনি, গুলিস্তানে নেই কাউন্টার’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল।