বিআরডিবির কর্মকর্তা খুন
সদর উপজেলা পরিষদের কোয়ার্টারে রহস্যজনকভাবে খুন হয়েছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সদর উপজেলা উপপ্রকল্প কর্মকর্তা মো. আবদুুল্লাহ (৩২)। মঙ্গলবার ওই কোয়ার্টার থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে বুধবার সদর থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হচ্ছেন শহরের কারুকা কম্পিউটারের কর্মচারী আবদুস সালাম, কাওসার আলী ও ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) চাঁপাইনবাবগঞ্জ শাখার কম্পিউটার অপারেটর হারুনুর রশীদ।নিহত বিআরডিবির কর্মকর্তা মো. আবদুল্লাহর বাড়ি রংপুর সদর উপজেলার কেরাণীপাড়া গ্রামে। তিনি কোয়ার্টারে একাই থাকতেন। পুলিশ সুপার মোহাম্মদ নজরুল হোসেন জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। খুনিরা অত্যন্ত দক্ষতার সঙ্গে আবদুল্লাহর হাত ও পায়ের রগ কেটেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুর হক জানান, গ্রেপ্তার করা তিনজনকে গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।