প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিআরবি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিআরবি এয়ার লিমিটেডের বেল ৪০৭জিএক্স হেলিকপ্টার সার্ভিস উদ্বোধন করা হয়েছে। কোম্পানির চেয়ারম্যান মো. মজিবর রহমান গত বুধবার এর উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরবি কেবলের ভাইস চেয়ারম্যান সেলিমা বেগম, বিআরবি এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান, পরিচালক শামসুর রহমান, তানিয়া আফরোজ ও পরিচালক (ফ্লাইট অপারেশন) সৈয়দ এইচ ইমতিয়াজ। সিভিল অ্যাভিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এম আবু জাফর, পিএসসি (অব.) ও ক্যাপ্টেন এম আকতার খান (অব.)। বিজ্ঞপ্তি।