বিআরবি কেবেলর বিপণন সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিআরবি কেব্ল ইন্ডাস্ট্রিজের ২০১৩-১৪ অর্থবছরের বিপণন নীতিমালা-সম্পর্কিত বিপণন সভা সম্প্রতি রাজধানীর ম্যারিয়ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান। অনুষ্ঠানে নির্বাহী পরিচালক কর্নেল (অব.) মো. ফজলুল হক, বিক্রয় ও বিপণনের নির্বাহী পরিচালক মো. তোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৭৭টি বিক্রয়কেন্দ্রসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।