বিআরবি হসপিটালসের সিইও দবির আহমেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিআরবি হসপিটালস লিমিটেডের সিইও হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ দবির আহমেদ।
বিআরবি হসপিটালস লিমিটেডে যোগ দেওয়ার আগে দবির আহমেদ ইউনাইটেড হাসপাতালের ক্লিনিক্যাল অপারেশনসের পরিচালক ছিলেন। এ ছাড়া তিনি ইউএনডিপির স্বাস্থ্য প্রকল্পে ব্যবস্থাপনা বিশেষজ্ঞ হিসেবে এবং ফ্রান্সের বহুজাতিক ওষুধ কোম্পানি সানোফি-অ্যাভেন্টিস বাংলাদেশের অনকোলোজি বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি।