প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি ‘আমরা রিসোর্স লিমিটেড’ ও ‘লেকট্রা’র সঙ্গে একটি শিক্ষাবিষয়ক সমঝোতা চুক্তি করেছে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)। ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানে চুক্তিতে সই করেন বিইউএফটির উপাচার্য সৈয়দ মাসুদ হোসেন এবং আমরা রিসোর্স লিমিটেডের সিওও সোহেল আহমেদ। এর আগে একই হোটেলে বিইউএফটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে পোশাকশিল্প খাতের সুসম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিইউএফটির উপাচার্য সৈয়দ মাসুদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের উপাচার্য মাসুদ আহমেদ, ভায়েলা গ্রুপের চেয়ারম্যান ডেভিড হাসনাত। বিজ্ঞপ্তি।