বিইউএফটি শিক্ষার্থীদের চীনে বিশেষ স্কলারশিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের জিজিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিএসটিইউ) এবং বাংলাদেশের বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) মধ্যে শিক্ষাবিষয়ক সমঝোতা চুক্তি হয়েছে। এর আওতায় বিইউএফটির ১৪ জন মেধাবী শিক্ষার্থী চীন সরকারের বিশেষ স্কলারশিপে এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে উচ্চশিক্ষা নিতে জিএসটিইউতে যাওয়ার সুযোগ পান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্কলারশিপপ্রাপ্ত বিইউএফটি শিক্ষার্থীদের সঙ্গে বিইউএফটি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফ্ফর উদ্দিন সিদ্দিক, উপাচার্য অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ, সহ-উপাচার্য অধ্যাপক প্রকৌশলী আইয়ুব নবী খান, রেজিস্ট্রার আ ন ম রফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি