বিইউএফটিতে মেক-আ-থন বাংলাদেশ এর মেক-আ-ফেস্ট উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি প্রাঙ্গণে সম্প্রতি মেক-আ-থন আয়োজিত মেক-আ-ফেস্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ মাসুদ হুসেইন এবং সহ-উপাচার্য আইয়ুব নবী খান উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশন অফিসার মো. মোখলেসুর রহমান ও হেকেপের প্রকল্প পরিচালক গৌরাঙ্গা চন্দ্র মহান্তা এনডিসি। অনুষ্ঠানের শুরুতে বেটার স্টোরিজের পক্ষ থেকে এরাদ কাওসার একটি আনন্দদায়ক সেশনের মাধ্যমে মেকাথন সম্পর্কে আলোচনা করেন। এরপর বিইউএফটির সহযোগী অধ্যাপক মোহাম্মদ সুজাউদ্দিন তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। পরে বিইউএফটির সহ-উপাচার্য আইয়ুব নবী খান সবাইকে সাদর অভ্যর্থনা জানান। বিজ্ঞপ্তি।