বিইউপিতে ক্যারিয়ার কাউন্সেলিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনায় ‘ক্যারিয়ার কাউন্সেলিং ওয়ার্কশপ এবং স্কলারশিপ অ্যাওয়ার্ডিং সিরিমনি’ গতকাল মঙ্গলবার মিরপুর সেনানিবাসের এমআইএসটির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর অধ্যাপক ফরহাত আনোয়ার।বিমানবাহিনীর প্রধান তাঁর ভাষণে বলেন, বর্তমানে অত্যন্ত প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ক্যারিয়ার প্লানিংয়ে সঠিক কাউন্সেলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে একজন শিক্ষার্থী বাস্তব কর্মক্ষেত্রে সফল ও প্রতিষ্ঠিত একজন ব্যক্তির সঙ্গে তাঁর চিন্তাধারা ও কর্মপরিকল্পনার ভাববিনিময়ের মাধ্যমে ক্যারিয়ার প্লানিংয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে। নবগঠিত একটি বিশ্ববিদ্যালয় হিসেবে বিইউপির এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। অনুষ্ঠানে তিনজন ছাত্রছাত্রীকে চ্যান্সেলর বৃত্তি, তিনজন ছাত্রকে ভাইস চ্যান্সেলর বৃত্তি ও একজন ছাত্রীকে বিশেষ বিবেচনায় ভাইস চ্যান্সেলর বৃত্তি প্রদান করা হয়। আইএসপিআর।