বিইউপির ই-পাঠাগার ও ডিজিটাল আর্কাইভ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ই-পাঠাগারে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এতে করে শিক্ষার্থীরা ঘরে বসেই প্রযুক্তি ব্যবহার করে পাঠাগারের সব সুযোগ-সুবিধা পাবেন। গতকাল রোববার মিরপুর সেনানিবাসের ফ্যাকাল্টি টাওয়ারের মাল্টিপারপাস হলে ই-পাঠাগার ও ডিজিটাল আর্কাইভের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একই সঙ্গে চলতি শিক্ষার্ষের নতুন শিক্ষার্থীদের পরিচিতি, বৃত্তি প্রদান ও কর্মশালা অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রচলিত শিক্ষাব্যবস্থার মাধ্যমে আমরা বিশ্বের সঙ্গে তাল মেলাতে পারছি না। তাই শিক্ষার মানোন্নয়ন ও যুগোপযোগী করে এখন আমাদের প্রতিযোগিতায় নামতে হবে।’অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জেড ইউ আহমেদ, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিইউপি, এমআইএসটি ও এএফএমসির ৫৬ জন বেসামরিক ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়া হয়।