বিইউবিটি ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান সরওয়ার কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইনস্টিটিউট অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ এফ এম সরওয়ার কামাল। তিনি আগামী দুই বছরের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
সরওয়ার কামাল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য শফিক আহমেদ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন। সূচনালগ্ন থেকে সরওয়ার কামাল বিইউবিটি ট্রাস্টের সদস্য এবং ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি বিইউবিটি সিন্ডিকেটের চেয়ারম্যান ছিলেন।
এ এফ এম সরওয়ার কামাল ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৭০ সালে তিনি সরকারের প্রশাসন বিভাগের একজন কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন এবং ২০০৫ সালে তিনি সরকারের সচিব হিসেবে অবসর গ্রহণ করেন।
সরওয়ার কামাল ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপের (সাবেক আইজেও) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডিরও একজন সদস্য। বিজ্ঞপ্তি