বিউটি পারলার থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডা থানার আনন্দনগর এলাকার একটি বিউটি পারলার থেকে গতকাল শুক্রবার রাবেয়া আক্তার (২২) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন গতকাল প্রথম আলোকে জানান, রাবেয়া আক্তার আনন্দনগর ২০ নম্বর সড়কের ‘পপি হারবাল বিউটি পারলার অ্যান্ড ট্রেনিং সেন্টার’-এর পরিচালক ছিলেন। গতকাল ওই বিউটি পারলার থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশটি ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ছিল। বাবুল হোসেন আরও জানান, প্রাথমিক তদন্তে একে আত্মহত্যা বলে মনে হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পারিবারিক সূত্র জানায়, রাবেয়া বেগমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জসাতুয়া গ্রামে। তাঁর বাবার নাম কাজী ওয়াহেদুল্লাহ।