বিউটি হত্যা: বাবুল পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
আদালত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের বিউটি আক্তার হত্যার প্রধান আসামি গ্রেপ্তার বাবুল মিয়াকে রোববার পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বাবুল মিয়াকে গত শুক্রবার মধ্য রাতে সিলেটের বিয়ানীবাজার উপজেলার রামদা গ্রাম থেকে গ্রেপ্তার করে র‍্যাব-৯। তিনি তাঁর ফুফুর বাড়িতে আত্মগোপন করেছিলেন। র‍্যাব শনিবার বাবুলকে শায়েস্তাগঞ্জ থানায় সোপর্দ করে।

এদিকে শায়েস্তাগঞ্জ থানা-পুলিশ বাবুল মিয়াকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে হবিগঞ্জের বিচারিক হাকিম আসমা বেগমের আদালতে আবেদন করেন। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

শায়েস্তাগঞ্জের ব্রাহ্মণডোরা গ্রামের সায়েদ আলীর মেয়ে বিউটি গত ২১ জানুয়ারি অপহরণ ও ধর্ষণের শিকার হন। তাঁর প্রতিবেশী বাবুল মিয়ার বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে। এ ঘটনায় বিউটির বাবা ৪ মার্চ হবিগঞ্জ আদালতে বাবুল মিয়া ও তাঁর মা একই ইউনিয়নের নারী সদস্য কলম চান বিবিকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।