প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের টেলিভিশন কমার্শিয়াল (টিভিসি) ‘বিউটিফুল বাংলাদেশ-ল্যান্ড অব স্টোরিজ’ জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইটিবি-বার্লিন-২০১৫ মেলায় বেস্ট ফিল্ম মেকিং ক্যাটাগরিতে ডায়মন্ড অ্যাওয়ার্ড জিতেছে। বাংলাদেশ পর্যটন বোর্ড (বিটিবি) জানিয়েছে, বাংলাদেশের পর্যটনের ওপর ২০১৪ সালে এই টিভিসিটি নির্মাণ করেছিল বিটিবি। ৫ মার্চ সাবেক পর্যটনমন্ত্রী এবং বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়। এটি একটি বড় অর্জন।
বিজ্ঞপ্তি