বিএআরআই মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন আবুল কালাম আযাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুল কালাম আযাদ গতকাল বুধবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে যোগ দিয়েছেন। এ পদে যোগদানের আগে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান (চলতি দায়িত্ব) এবং সার্ক অ্যাগ্রিকালচার সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
আবুল কালাম আযাদ ১৯৮৩ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে চাকরিজীবন শুরু করেন। তিনি ২০০৫ সাল পর্যন্ত ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কাজ করেন। পরবর্তী সময়ে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকতা (শস্য) এবং সদস্য পরিচালক (শস্য) হিসেবে কাজ করেন। আবুল কালাম আযাদ একজন উদ্যানতত্ত্ববিদ। বিভিন্ন দেশি ও বিদেশি জার্নালে তাঁর ৫০টির বেশি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি