বিএআরআইয়ের নতুন মহাপরিচালক আবুল কালাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিএআরআই) গতকাল বুধবার নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন আবুল কালাম আযাদ।
নতুন পদে যোগদানের আগে আবুল কালাম বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ও সার্ক এগ্রিকালচার সেন্টারের পরিচালকের দায়িত্ব পালন করেন।
বিএআরআইয়ের প্রটোকল অফিসার মাহবুবা আফরোজ চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আবুল কালাম আযাদ ১৯৮৩ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৫ সাল পর্যন্ত তিনি ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (শস্য) ও সদস্য পরিচালক (শস্য) হিসেবে কাজ করেন।