বিএইউএসটিতে সেনাপ্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি) পরিদর্শন করেছেন সেনাপ্রধান এবং ওই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ইকবাল করিম ভূইয়া। গতকাল বুধবার সৈয়দপুর সেনানিবাসে নবনির্মিত বিএইউএসটি পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন রংপুরের ৬৬ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজী, সৈয়দপুর সেনানিবাসের ইএমএই সেন্টার অ্যান্ড স্কুল কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. কবিরুজ্জামানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে ইকবাল করিম ভূইয়া বিএইউএসটিতে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবুল হোসেন। নতুন প্রতিষ্ঠিত ওই বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম দেখে ভূয়সী প্রশংসা করেন সেনাপ্রধান।