বিএএফ ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের সনদ বিতরণ
বাংলাদেশ বিমানবাহিনীর ৪১তম ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের সনদ বিতরণী গতকাল সোমবার বগুড়ার এরুলিয়ায় বিমানবাহিনী ফ্লাইং ইনস্ট্রাক্টরস স্কুলে অনুষ্ঠিত হয়েছে। বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ্ মো. জিয়াউর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি কোর্সে অংশ নেওয়া ছাত্র-কর্মকর্তাদের মধ্যে সনদ বিতরণ করেন।বাংলাদেশ বিমানবাহিনীর আটজন কর্মকর্তা এই কোর্সে অংশ নেন। স্কোয়াড্রন লিডার মুহাম্মদ মাহবুব-উর রহমান চৌকস ছাত্র-কর্মকর্তা বিবেচিত হন এবং ‘মফিজ ট্রফি’ লাভ করেন।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী বিমানবাহিনীর প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ ইনামুল বারী, বগুড়া এরিয়া কমান্ডার ও ১১ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল জিয়া-উর-রহমান, বিএএফ ঘাঁটি মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার কমোডর মো. আবুল বাশার, বিমানবাহিনী এবং বগুড়া সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসপিআর।