বিএজিএড পরীক্ষার ফলাফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত ব্যাচেলর অব অ্যাগ্রিকালচারাল এডুকেশন (বিএজিএড) প্রোগ্রামের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএজিএড প্রোগ্রামের জুলাই-ডিসেম্বর, ২০০৯(০৯২) টার্মের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ও বিষয়ভিত্তিক ফল প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা নিজ নিজ আঞ্চলিক কেন্দ্র বা কো-অর্ডিনেটিং অফিসে যোগাযোগ করে এই ফল জানতে পারবেন। বিজ্ঞপ্তি।