বিএটির উদ্যোগে ছয়টি খাবার পানির প্ল্যান্ট উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব পানি দিবস উপলক্ষে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশের উদ্যোগে গতকাল মঙ্গলবার কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও মানিকগঞ্জ জেলায় খাওয়ার পানির পাঁচটি প্ল্যান্ট ‘প্রবাহ’ উদ্বোধন করা হয়েছে। বিশুদ্ধ খাওয়ার পানি সরবরাহ করাই এই প্রকল্পের লক্ষ্য ।বিশুদ্ধ খাওয়ার পানি প্রকল্পের আওতায় বিএটি এ নিয়ে দেশের বিভিন্ন স্থানে ১৮টি প্ল্যান্ট স্থাপন করল। এসব প্ল্যান্ট থেকে প্রতিদিন প্রায় ৯৫ হাজার লিটার পানি পরিশোধন করা হয়, যা দৈনিক প্রায় ৪৭ হাজার মানুষের চাহিদা মেটাতে সক্ষম।ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বেরবারি গ্রামে জেলা প্রশাসক রমা রানী রায়, মেহেরপুরের গাংনী উপজেলার ভোমনদাহ গ্রামে মেহেরপুরের জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জুদিয়া গ্রামে কুষ্টিয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান, এবং কুষ্টিয়া সদর উপজেলার আহমেদপুর গ্রামে পুলিশ সুপার একরামুল হাবিব প্ল্যান্টের উদ্বোধন করেন।মানিকগঞ্জ সদর উপজেলার খলপাদোয়া গ্রামে মানিকগঞ্জের জেলা প্রশাসক মুনসী সাহাবুদ্দিন আহমেদ প্ল্যান্টের উদ্বোধন করেন। এখানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএটি, বাংলাদেশের কর্মকর্তা জামিল উদ্দিন আহমেদ, শামীম জাহিদি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. খলিল আজাদ এবং গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমা বেগম মমতাজ। বিজ্ঞপ্তি