বিএটির খাওয়ার পানির প্রকল্প উদ্বোধন
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ সম্প্রতি মাদারীপুর পৌর এলাকার নাছিমনগর, চর মুগুরিয়ায় খাওয়ার পানির প্রকল্প ‘প্রবাহ’ উদ্বোধন করেছে। আর্সেনিক আক্রান্ত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।প্রধান অতিথি হিসেবে কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রকল্পের উদ্বোধন করেন। তিনি দেশের গ্রামীণ জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহের প্রশংসা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক মো. মিয়াজউদ্দিন খান, বিএটি বাংলাদেশের লিফ কোরা ম্যানেজার আকতার আনোয়ার খান এবং সিএসআর কর্মকর্তা আরিফুল ইসলাম।প্রবাহের আওতায় এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে ২৭টি প্রকল্প স্থাপন করা হয়েছে। অন্যগুলো মানিকগঞ্জ, লালমনিরহাট, কুষ্টিয়া, গোপালগঞ্জ, টাঙ্গাইল, মেহেরপুর, জামালপুর, সাতক্ষীরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুড়িগ্রাম জেলায় রয়েছে। পানি ও স্যানিটেশন সুবিধা উন্নয়নের মাধ্যমে ২০১৫ সালের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের জন্য বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি বিএটি পানি সরবরাহ প্রকল্প হাতে নিয়েছে। বিজ্ঞপ্তি।