বিএটির গাছের চারা বিতরণের কার্যক্রম উদ্বোধন
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটি) গাছের চারা বিতরণের কার্যক্রম কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ গতকাল মঙ্গলবার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান বন সংরক্ষক মো. আবদুল মোতালেব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. সাঈদ আলী, কৃষিবিদ ইনস্টিটিউটের মহাসচিব এ এফ এম বাহাউদ্দিন নাছিম প্রমুখ। বিএটি সূত্র জানায়, বার্ষিক এই কর্মসূচির আওতায় কুষ্টিয়া, মেহেরপুর ও ঝিনাইদহে ১২ লাখ ৭৫ হাজার, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারে ২৩ লাখ ৭৫ হাজার, মানিকগঞ্জে এক লাখ, রংপুরে এক লাখ ৫০ হাজার এবং ঢাকায় এক লাখ গাছের চারা বিতরণ করা হবে।বিএটি এর আগে ২০০৮ সালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রাঙ্গণে গাছ লাগানোর জন্য প্রধান উপদেষ্টার পুরস্কারসহ ২০০৬, ২০০৩ ও ১৯৯৯ সালে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার লাভ করে। বিজ্ঞপ্তি।