প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবির) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের বিএড ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী এই পরীক্ষা হবে ১৬ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাকেন্দ্রে এই পরীক্ষা হবে। আগের সময়সূচিতে পরীক্ষা হওয়ার কথা ছিল ৯ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, অনিবার্য কারণে পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে।