বিএড শিক্ষাক্রমে পরিবর্তন আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাচেলর অব এডুকেশনের (বিএড) শিক্ষাক্রমে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, এ জন্য খসড়া চূড়ান্ত করার কাজ চলছে।
রাজধানীতে অবস্থিত ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার ‘পরিমার্জিত বিএড শিক্ষাক্রম চূড়ান্ত’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বর্তমান প্রচলিত বিএড শিক্ষাক্রম ২০০৬ থেকে চালু আছে। এতে জাতীয় শিক্ষানীতি ২০১০-এর দৃষ্টিভঙ্গি, মাধ্যমিক স্তরের পরিমার্জিত শিক্ষাক্রমের চাহিদা, তথ্যপ্রযুক্তির আমূল পরিবর্তনের বিষয় অন্তর্ভুক্ত নেই। এসব বিষয় বিএডের প্রস্তাবিত শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হবে। চলমান এক বছরমেয়াদি প্রশিক্ষণ কোর্সকে দুটি সেমিস্টারে ভাগ করা হবে। প্রথম সেমিস্টারের মেয়াদ হবে জানুয়ারি থেকে জুন এবং দ্বিতীয় সেমিস্টারের মেয়াদ হবে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণের ফল বিভাগের পরিবর্তে লেটার গ্রেডে প্রকাশ করা হবে।