বিএনএফ নামে একটি'চিজ' দাঁড় করিয়েছে সরকার: রফিকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রফিকুল ইসলাম মিয়া
রফিকুল ইসলাম মিয়া

সরকার গোয়েন্দা সংস্থাকে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) নামে একটি ‘চিজ’ দাঁড় করিয়েছে।

আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে দেশপ্রেমিক নাগরিক পার্টি আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া একথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করতে চায়, যাতে নির্বাচন না দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায়। তিনি বলেন, বিএনপি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন কামনা করে না।

রফিকুল ইসলাম মিয়া বলেন, একতরফা নির্বাচন হতে দেওয়া হবে না। প্রয়োজনে স্বেচ্ছায় কারাবরণ করা হবে। তিনি বলেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা বাতিল করে সংকট সৃষ্টি করেছে। এ সংকটের সমাধান আওয়ামী লীগকেই করতে হবে।

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেন, সরকারি টাকা খরচ করে দ্বারে দ্বারে নৌকায় ভোট চাচ্ছেন প্রধানমন্ত্রী। ভোট চেয়ে কোনো লাভ হবে না। ভোটের বাক্স কেন্দ্রে পৌঁছাতে দেওয়া হবে না।

সংগঠনের চেয়ারম্যান আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, নির্বাহী কমিটির সদস্য মো. হানিফ, হেলেন জেরিন খান প্রমুখ।