বিএনএফও সরকারে থাকার আশা করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদে নতুন সরকার হবে ‘বহুদলীয়’। আর সে সরকারে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টও (বিএনএফ) থাকবে বলে আশা করছে দলটি।
গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনএফের প্রধান সমন্বয়কারী এস এম আবুল কালাম আজাদ এই আশাবাদ জানান। তিনি ঢাকা-১৭ আসন থেকে সাংসদ হয়েছেন।
নির্বাচনে ভোটারদের নিম্নতম উপস্থিতি ও জাল ভোটের কারণে সাংসদ হিসেবে লজ্জিত কি না—এ প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, ‘এতে লজ্জার কিছু দেখি না। দলের ২২ জন প্রার্থী মধ্যে একজনের জয়ী হওয়ার কারণ কী—জানতে চাইলে বিএনএফের প্রধান বলেন, ‘নির্বাচন স্বচ্ছ হয়নি। তাই আমাদের দলের অনেক প্রার্থী হেরে গেছেন।’