বিএনএফকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টকে (বিএনএফ) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কয়েক দিনের মধ্যে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার জাবেদ আলী গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, বিএনএফের ব্যাপারে কারও কোনো আপত্তি আছে কি না, তা জানতে যেকোনো দিন গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর তাদের নির্ধারিত প্রতীক থেকে একটি বেছে নিতে হবে।
কমিশন সচিবালয় সূত্র জানায়, ইতিমধ্যে বিএনএফ টেলিভিশন প্রতীকের জন্য আবেদন করেছে। আর এই দলটিকে নিবন্ধন দেওয়ার ব্যাপারে বিএনপি থেকে আপত্তি জানানো হয়েছে।