বিএনএফের প্রার্থীর পোস্টার ছিঁড়লেন বিএনপির কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে গত বুধবার রাতে বিএনপির কর্মী-সমর্থকেরা বিএনএফের প্রার্থীর পোস্টার ছিঁড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিএনএফের প্রার্থী ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর রৌহা ও রৌহা বাজার এলাকায় বিএনএফের প্রার্থী মোস্তফা বাবুলের সমর্থকেরা টেলিভিশন প্রতীকের বেশ কিছু পোস্টার রশি দিয়ে টানিয়ে দেন। বুধবার রাতে বিএনপির স্থানীয় সমর্থকেরা ওই পোস্টারগুলো ছিঁড়ে ফেলেন। এই আসনে বিএনএফের ওই প্রার্থীর সঙ্গে জাতীয় পার্টির (রওশন) মামুন জোয়াদ্দার প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার বলেন, ‘নির্বাচন ঠেকাতে আমার সমর্থকেরা বিএনএফের প্রার্থীর পোস্টার ছিঁড়েছে।’