বিএনপি আন্দোলনে নামলে আ.লীগ প্রতিহত করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি আন্দোলনে গেলে প্রয়োজনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজপথে তাদের প্রতিহত করবেন। তিনি বলেন, ‘আমরা আন্দোলন করতে জানি। কীভাবে আন্দোলন প্রতিহত করতে হয় সেটাও জানি। তাই আমাদের আন্দোলনের ভয় দেখাবেন না।’বিএমএ মিলনায়তনে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় মাহবুব উল আলম এসব কথা বলেন। বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদ এই আলোচনার আয়োজন করে।মাহবুব উল আলম বিরোধী দলের আন্দোলনের বিষয়ে বলেন, তাদের আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে যুদ্ধাপরাধীদের রক্ষা, খালেদা জিয়ার দুই ছেলের মামলা থামিয়ে দেওয়া ও খালেদা জিয়ার বাড়ি রক্ষা। তিনি বলেন, বিরোধী দল বলছে, রাজনৈতিকভাবে হেয় করার জন্য খালেদা জিয়ার দুই ছেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আওয়ামী লীগ বা তত্ত্বাবধায়ক সরকার বিএনপির প্রতিপক্ষ হতে পারে। কিন্তু খালেদা জিয়ার ছেলেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে দুর্নীতির মামলা হয়েছে। যুক্তরাষ্ট্র তো তাদের প্রতিপক্ষ নয়!আলোচনা সভায় ডিপ্লোমা চিকিৎসকদের নানা দাবিদাওয়া আদায়ে প্রশাসনিকভাবে সহায়তা দেওয়ার আশ্বাস দেন মাহবুব উল আলম।