বিএনপি আমলের 'মিথ্যা' মামলা আরও তদন্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি আমলের ‘মিথ্যা’ মামলাগুলো আরও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল রোববার সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আওয়ামী লীগের সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, বিএনপির সময় সংঘটিত সব অপরাধ, যা বিএনপির দলীয় লোকদের দ্বারা ঘটানো হয়েছে এবং নিরীহ লোকদের আসামি করা হয়েছে, সেসব মামলা অধিকতর তদন্তসহকারে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হয়েছে।
এরশাদের বিরুদ্ধে নালিশ: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে নালিশ দিয়েছেন বিএনএফের প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ। গতকাল পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের কোনো স্কুল সরকারি হবে কি হবে না, সে বিষয়ে রংপুরের সাংসদ এইচ এম এরশাদ চাহিদাপত্র দিতে পারেন কি না, তা জানতে চাই।’ তিনি এ বিষয়ে প্রতিকার চেয়েছেন।