বিএনপি উন্নয়নে বাধা দেওয়ার চেষ্টা করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহিদ বলেছেন, বিএনপি বিভিন্ন ইস্যু তৈরি করে উন্নয়নে বাধা দেওয়ার চেষ্টা করছে। সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে তিনি বলেন, নিজেরাই অঘটন ঘটিয়ে তারা এখন দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে।গত বুধবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের ধর্মঘর বাজারে পূজামণ্ডপ পরিদর্শনকালে এক সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ আলী প্রমুখ।