বিএনপি এখন বাক্রুদ্ধ: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধী কাদের মোল্লার ফাঁসির রায়ে বিএনপি বেসামাল ও বাক্রুদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
কাদের মোল্লার ফাঁসির রায়ের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ আয়োজিত আনন্দ মিছিল ও সমাবেশে হানিফ এ মন্তব্য করেন।
হানিফ বলেন, কাদের মোল্লার রায় শুনে যখন দেশের মানুষ বিজয় উল্লাস করছে, তখন বিএনপি ব্যথিত ও মর্মাহত হয়ে বাকরুদ্ধ হয়ে গেছে। এ জন্য তারা কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না। যুবলীগ মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।