বিএনপি ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার বিএনপি ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল দরপত্র জমা দেওয়ার শেষ দিনে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী আবু তালেব আনন্দবাজার হাটের ইজারার দরপত্র জমা দেন। এরপর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় বৈদ্যেরবাজার ইউপি সদস্য আবদুল বাসেতও দরপত্র জমা দেন। এ সময় দরপত্র জমা নিয়ে উভয়ের মধ্যে বাগিবতণ্ডা হয়। এর একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিএনপির কর্মী আওলাদ, ফিরোজ, আসাদুজ্জামান ও ইব্রাহিমকে পিটিয়ে আহত করে। পরে বিএনপির নেতা-কর্মীরাও পাল্টা হামলা চালিয়ে ছাত্রলীগের কর্মী মাহফুজ ও সাইদুলসহ পাঁচজনকে পিটিয়ে আহত করে। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।