বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় মেয়র পদে বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
বিএনপি ও জাপার উপজেলা নেতারা জানান, সাতকানিয়া পৌরসভায় বিএনপির মনোনীত প্রার্থী হলেন পৌরসভা বিএনপির সভাপতি রফিকুল আলম।
সাতকানিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড পৌরসভা বিএনপির সভাপতি রফিকুল আলমকেই দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে।
এদিকে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী হলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. ইউচুফ চৌধুরী। গত ২৯ নভেম্বর ঢাকায় এরশাদের বাসভবনে তাঁর প্রার্থিতা চূড়ান্ত করা হয়।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি অজিত নন্দী প্রথম আলোকে বলেন, সাক্ষাৎকারের মাধ্যমে দলীয় প্রধান এরশাদ সাতকানিয়া পৌরসভায় মো. ইউচুফ চৌধুরীকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন।