বিএনপি ও জাপার তিন সহস্রাধিক নেতা-কর্মীর আ.লীগে যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিএনপি ও জাতীয় পার্টির তিন সহস্রাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। উপজেলার বল্লভেরখাস মমিনগঞ্জ নিম্নমাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই যোগদান অনুষ্ঠান হয়।
জেলা পরিষদ সদস্য এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল জলিল ও বল্লভেরখাস ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মজিদ সরদারের নেতৃত্বে কচাকাটা, কেদার, বল্লভেরখাস ইউনিয়ন জাতীয় পার্টি ও বিএনপির তিন সহস্রাধিক নেতা-কর্মী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাবেক সাংসদ জাফর আলীর হাতে ফুলের নৌকা তুলে দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।
নাগেশ্বরী বল্লভেরখাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি চাষী আবদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক প্রধান, উপজেলার সাবেক চেয়ারম্যান আছলাম হোসেন সওদাগর, জেলা পরিষদ সদস্য উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী নাজমুল হুদা, জেলা পরিষদ সদস্য আবদুল জলিল সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লিটন চৌধুরী, সাবেক মেয়র মোহাম্মদ হোসেন, কেদার ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নুরন্নবী চৌধুরী প্রমুখ।
লিটন চৌধুরী বলেন, জাপা ও বিএনপির ৩ হাজার ৪২ নেতা–কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।