বিএনপি ও জামায়াত শিবিরের ১৩ জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক জামায়াত নেতাসহ বিএনপি-জামায়াত-শিবিরের ১৩ জনকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড থানার পুলিশ। গত রোববার রাতে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা জামায়াত নেতার নাম দেলোয়ার হোসেন (২৬) বারৈয়ারঢালা ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক। অন্যরা হলেন বাহার উদ্দীন (২৫), হাফেজ আবদুল্লাহ (৩৩), মাঈনুল ইসলাম (৪৩), ইমাম হোসেন (৩০), কাজী আবদুল হালিম (৩৫), মো. রফিক (৫০), মো. খোরশেদ (২৩), এরশাদ উল্ল্যাহ (২৮), মো. নাছির (৪৭), নুরুন্নবী (২৮), মো. মিজান (৩০) ও শাকিল হোসেন (২৪)।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ঘটনায় তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কোনো না কোনো মামলার এজাহারভুক্ত আসামি।