বিএনপি ও জামায়াত সমর্থিতদের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে একটি সদস্যপদ ছাড়া সব পদে জয়লাভ করেছেন বিএনপি ও জামায়াত-সমর্থিত প্যানেলের প্রার্থীরা।সভাপতি পদে অধ্যাপক তোজাম্মেল হোসেন ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আ ছ ম তরিকুল ইসলাম। এ ছাড়া শহীদ মোহাম্মদ রেজওয়ান সহসভাপতি, নাসির উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক ও মোহাম্মদ অলী উল্যাহ কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সদস্যরা হলেন: রুহুল আমিন, সৈয়দ মাকসুদুর রহমান, মো. আবদুল কাদের, শেখ এ বি এম জাকির হোসেন, মো. লুৎফর রহমান, মো. জালাল উদ্দিন, মো. রফিকুল ইসলাম, মো. সেলিম আল রেজা, মোছা. খোদেজা খাতুন ও শাহজাহান মণ্ডল। নির্বাচিত সদস্যদের মধ্যে শাহজাহান মণ্ডল আওয়ামী লীগ-সমর্থিত প্যানেলের প্রার্থী।