বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে শরণখোলায় ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে গতকাল শনিবার একই সময় উপজেলা বিএনপি ও উপজেলা যুবলীগ ইফতার মাহফিল ও আলোচনা সভা আহ্বান করায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ঘটনার পর গতকাল শনিবার দুপুর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার জহিরুল ইসলাম জানান, উদ্ভূত পরিস্থিতিতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার দুপুর দুইটা থেকে রাত ১০টা পর্যন্ত ওই বিদ্যালয়সহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মো. মতিয়ার রহমান খান জানান, ৩১ আগস্ট ইউএনও, পুলিশ প্রশাসন ও ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে চিঠি দিয়ে ইফতার মাহফিলের অনুমতি নেওয়া হয়। কিন্তু গতকাল বেলা ১১টায় ইউএনও মুঠোফোনে তাঁকে জানান, উপজেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ একই সময় একই স্থানে ইফতার মাহফিল ডেকেছে। শরণখোলা উপজেলা যুবলীগের সভাপতি আবুল হোসেন জানান, গত ১ সেপ্টেম্বর তাঁরা ইফতার মাহফিল করার জন্য প্রশাসনের কাছ থেকে লিখিত অনুমতি নেন। এরপর প্রশাসন আকস্মিকভাবে গতকাল শনিবার সকালে এলাকায় ১৪৪ ধারা জারি করে।