বিএনপি করেন বলেই দোকানের বরাদ্দ বাতিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজনের নামে নেওয়া দোকানের বরাদ্দ বাতিল না করে আরেকজনকে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুরে। পৌরসভার নবনির্মিত মার্কেটে দোকান না পাওয়ায় ভুক্তভোগী দোকানমালিক আবদুস সাত্তারের দাবি, বিএনপি করেন বলেই বরাদ্দ বাতিল করে অন্যজনকে দোকান দেওয়া হয়েছে।ভুক্তভোগী সূত্রে জানা গেছে, আনিচুজ্জামান ও আবদুস সাত্তার ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা শহরের বাসিন্দা। আনিচুজ্জামান মহেশপুর পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। তাঁর ভাই আবদুস সাত্তার কোনো দায়িত্বে না থাকলেও বিএনপির সমর্থক ছিলেন। ১৯৮৬ সালে তাঁরা পৌর কর্তৃপক্ষের কাছ থেকে শহরের কাঁচাবাজারের দোকান বরাদ্দ নিয়ে ব্যবসা শুরু করেন। ২০০৯ সালের ১ আগস্ট আনিচুজ্জামান মারা যান।পৌরসভা কাঁচাবাজারে ২০১০ সালের ১৫ অক্টোবর নতুন মার্কেট গড়ে তোলে, যে মার্কেটের ১০টি ঘর ১০ জনকে বরাদ্দ দেওয়া হয়েছে।আবদুুস সাত্তার জানান, পৌর কর্তৃপক্ষ নিজেদের খেয়ালখুশিমতো বিজ্ঞপ্তি দিয়ে তাঁদের ঘরসহ নতুন মার্কেটের ১০টি ঘর বরাদ্দ দিয়েছে। তাঁরা বিএনপি করেন বলেই পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আওয়ামী লীগের নেতা হজ্জেল হক ঘর কেড়ে নিয়েছেন। বিষয়টি নিয়ে তিনি আদালতে মামলা করেছেন, যা বিচারাধীন রয়েছে।পৌরসভার সেই সময়ের মেয়রের দায়িত্ব পালনকারী প্যানেল মেয়র আওয়ামী লীগের নেতা হজ্জেল হক জানান, ঘরগুলো ভেঙে দেওয়ার পর সেখানে নতুন মার্কেট তৈরি করা হয়। এরপর বিজ্ঞপ্তির মাধ্যমে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। আনিচুজ্জামান বা তাঁর পরিবারের লোকজন এতে অংশ না নেওয়ায় ঘর পাননি। দলীয় কোনো বিষয় এর মধ্যে নেই।