ইউনিয়ন পরিষদের উপনির্বাচনকে কেন্দ্র করে গত রোববার রাতে নাটোরের সিংড়া উপজেলার নাছিয়ারকান্দি গ্রামে বিএনপির এক কর্মীর ডান হাত বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিেকল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
এলাকাবাসী অনেকে জানান, সম্প্রতি কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের নেতা ফজলার রহমান ওরফে ফুনুকে সন্ত্রাসীরা প্রকাশ্যে হত্যা করে৷ এ কারণে ওই ইউনিয়নে ২৭ মে উপনির্বাচন হবে৷ এতে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারণায় নিয়োজিত ছিলেন কালীনগর গ্রামের সাবেক ইউপি সদস্য আফাজ উদ্দিন মোল্লার ছেলে মোহাম্মদ আলী মোল্লা৷ তিনি রোববার রাতে নাছিয়ারকান্দি এলাকায় প্রচারণা চালানোর একপর্যায়ে রাত দুইটার দিকে দুর্বৃত্তরা তাঁকে কালীনগর গ্রামে আওয়ামী লীগে প্রার্থী মইনুল হক ওরফে চুনুর বাড়ির পাশের পাকা রাস্তায় নিয়ে যায়৷ সেখানে তারা ধারালো অস্ত্র দিয়ে মোহাম্মদ আলীর ডান হাতের কনুই পর্যন্ত কেটে বিচ্ছিন্ন করে ফেলে৷ ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজশাহী েমডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়৷ বর্তমানে তিনি রামেক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন৷
আহত মোহাম্মদ আলীর সঙ্গে থাকা তাঁর ভগ্নিপতি ওয়াজেদ আলী বলেন, এ মাসের জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় নির্বাচনকালীন সহিংসতা ঠেকাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি৷ বর্তমানে কলম গ্রামে বসবাস করায় মুশকিল হয়ে উঠেছে৷ এ ব্যাপারে সিংড়া থানাকে মৌখিকভাবে জানানো হয়েছে৷ আমরা চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় মামলা করতে যাইনি৷
প্রার্থী মইনুল হকের ভাতিজা আসাদুল ইসলাম বলেন, ‘মোহাম্মদ আলীর সঙ্গে আমাদের কোনো বিরোধ েনই৷ কে বা কারা তাঁর হাত কেটে নিয়েছে, তা আমাদের জানা নেই৷’
এই এলাকায় ইউপি চেয়ারম্যান ফজলার রহমানসহ কমপক্ষে ছয়জন খুন হয়েছেন এবং বেশ কয়েকজনের হাত-পা কেটে দেওয়া হয়েছে৷
সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷