বিএনপি কার্যালয়ের সামনে বোমা হামলা, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুরের ভৈরবা বাজারে বিএনপির কার্যালয়ের সামনে শনিবার রাত পৌনে নয়টায় সন্ত্রাসীরা বোমা হামলা ও গুলিবর্ষণ করেছে। এ ঘটনায় মহেশপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফসহ পাঁচজন আহত হয়েছেন। মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহেশপুর সামন্তা বাজারে স্থানীয় বিএনপি সমাবেশ করে। রাত পৌনে নয়টার দিকে বিএনপির নেতা-কর্মীরা ভৈরবা বাজারে বিএনপির কার্যালয়ের সামনে এলে সন্ত্রাসীরা চারটি বোমা ছুড়ে মারে ও গুলিবর্ষণ করে। এ সময় বিএনপিদলীয় নেতা-কর্মীরা আহত হন।