বিএনপি ক্ষমতায় গেলে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি ক্ষমতায় গেলে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেবে। এখন থেকে এই প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর সব কেন্দ্রীয় কমিটিতে উপজাতিবিষয়ক সম্পাদকের পদ সৃষ্টি করা হয়েছে।গতকাল শুক্রবার বান্দরবানের থানচি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা যুবদল ও ছাত্রদলের সম্মেলন এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিএনপিতে যোগদান উপলক্ষে আয়োজিত সমাবেশে বিএনপির নেতারা এ কথা বলেন।থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান খামলাই ম্রোর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরী। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান, উপজেলা মহিলা বিএনপির সদস্য বকুল বালা ত্রিপুরা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মং শৈ ম্রাই মারমা, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক সাগ্যচিং মারমা।সমাবেশে বিএনপির নেতারা জানান, আগামীতে ক্ষমতায় গেলে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।বিএনপির নেতাদের দাবি, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের ৩৫০ জন নেতা-কর্মী ও মৌজার তিনজন হেডম্যান বিএনপিতে যোগ দিয়েছেন। থানচি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মং শৈ ম্রাই মারমা জানান, আওয়ামী লীগের প্রতারণা ও আদিবাসীদের বাঙালি পরিচয়ে চাপিয়ে দেওয়ায় তাঁরা সবাই এখন বিএনপিকে শেষ আশ্রয় হিসেবে মনে করছেন।