বিএনপি ক্ষমতায় গেলে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সবার সঙ্গে আলোচনা করে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করবে। একই সঙ্গে বাংলাদেশি জাতীয়তাবাদের আওতায় আদিবাসীদের ‘আদিবাসী’ হিসেবে আত্মপরিচয়ের সাংবিধানিক স্বীকৃতির বিষয়টিও সমঞ্চানজনকভাবে মীমাংসা করবে।গোলাম আকবর গতকাল সোমবার বিএনপির বান্দরবান জেলা শাখার এক কর্মী সমেঞ্চলনে এসে পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেছেন। বিএনপির একাধিক সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কোন্দলে বিভক্ত বিএনপির জেলা শাখাকে সুসংহত ও একীভূত করতে গোলাম আকবর খন্দকার বান্দরবানে এসেছিলেন। এ জন্য তিনি কর্মী সমেঞ্চলনের আগে বিএনপির সব পক্ষের সঙ্গে কথা বলেছেন। বিশেষ করে বাদ পড়া গ্রুপ (এক্সক্লুড গ্রুপ) হিসেবে পরিচিত কাজী মহতুল হোসেন ওরফে যত্ন ও আবু মুসা গ্রুপের সঙ্গেও আলাদা বৈঠক করেছেন। পর্যটন মোটেলের মিলনায়তনে আয়োজিত কর্মী সমেঞ্চলনে সভাপতিত্ব করেন বিএনপির জেলা শাখার সভাপতি সাচিংপ্রু জেরী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় উপজাতিবিষয়ক সম্পাদক মাম্যাচিং মারমা ও কেন্দ্রীয় সদস্য মাহবুবুল আলম শামীম। সমেঞ্চলনে জেলার সাতটি উপজেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।সংসদ নির্বাচনের প্রার্থিতা নিয়ে বিএনপির জেলা শাখার সভাপতি সাচিংপ্রু জেরী ও কেন্দ্রীয় উপজাতিবিষয়ক সম্পাদক মাম্যাচিংয়ের দুই গ্রুপসহ যত্ন-মুসাদের বাদ পড়া গ্রুপ নিয়ে তিনটি গ্রুপে বিভক্ত। গতকাল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের সামনে বাদ পড়া গ্রুপের সঙ্গে অন্য দুই গ্রুপের বাগিবতণ্ডা হয়েছে। কর্মী সমেঞ্চলনের সূত্রে জানা গেছে, গোলাম আকবর খন্দকার দলীয় শৃঙ্খলা রক্ষা করে সবাইকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়ে বলেছেন, বিএনপির বিগত সরকারের সময় পার্বত্য অঞ্চলে উন্নয়ন কাজ করেছে। ভবিষ্যতেও ক্ষমতায় গেলে উন্নয়ন কাজ করবে এবং এ অঞ্চলের আদিবাসীদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যাগুলো সমাধান করা হবে।