বিএনপি ক্ষমতায় গেলে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি ক্ষমতায় গেলে পুনরায় তদন্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে। ওই হত্যাকাণ্ডের পর যারা দোষীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, তাদের খুুঁঁজে বের করা হবে।গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘পিলখানা হত্যাকাণ্ড: সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বিএনপির নেতা আ স ম হান্নান শাহ এ কথা বলেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলেন, ‘প্রধানমন্ত্রী যখন খুনিদের নিয়ে বসে ছিলেন, তখন তিন বাহিনীর প্রধানসহ আওয়ামী সমর্থক সাবেক সেনা কর্মকর্তারাও সেখানে ছিলেন। কিন্তু কেউ কথা বলতে পারেননি। কারণ সবই আগে থেকে সাজানো ছিল।’হান্নান শাহ বলেন, ‘ভারত আমাদের সার্বভৌমত্বকে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে। চুয়াত্তরে যেমন বাসন্তীর জাল পরার ছবি সরকারের জন্য কাল হয়েছিল, তেমনিভাবে ফেলানির ঝুলে থাকা ছবিও কাল হবে।’বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পর তিনটি তদন্ত কমিটি হলেও কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি। তিনি অভিযোগ করেন, ওই ঘটনায় যারা জড়িত, তাদের রক্ষা করাই এই সরকারের একমাত্র দায়িত্ব।