বিএনপি-ছাত্রদলের নেতার পাল্টাপাল্টি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বাড়ি ও দোকান ভাঙচুরের অভিযোগে পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি মুহামঞ্চদ ইলিয়াছ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. কামাল উদ্দিনের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা হয়েছে। কসবা থানায় দুটি মামলাই দ্রুত বিচার আইনে করা হয়েছে।দলীয় সূত্র জানায়, গত সোমবার দুপুরে কসবা উপজেলা ও পৌরসভায় যুবদল ও ছাত্রদলের কমিটি গঠন করা হয়। তবে কমিটির নতুন নেতাদের নাম সাংবাদিকদের জানানো হয়নি। কমিটি গঠন নিয়ে মেয়র ইলিয়াছের সঙ্গে কামালের মতবিরোধ চলছিল। এর জের ধরে ওই দিন রাতে মেয়রের বাসভবন ও কামালের চাচাতো ভাই কবির হোসেনের একটি দোকান ভাঙচুর করা হয়।মেয়রের বাড়ি ভাঙচুরে জড়িত থাকার কথা অস্বীকার করে কামাল উদ্দিন বলেন, মেয়রের লোকজন তাঁকে ফোন করে হত্যার হুমকি দিয়েছেন। তাঁদের বাড়ি ও দোকানপাটে হামলা চালিয়েছে। অভিযোগ অস্বীকার করে মেয়র মুহামঞ্চদ ইলিয়াছ বলেন, কমিটি গঠন নিয়ে কামালের সঙ্গে তাঁর মতবিরোধ চলছে। এর জের ধরে কামাল ও তাঁর লোকজন বাড়িতে ভাঙচুর চালায়।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার বলেন, বাড়ি ভাঙচুরের ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কামাল উদ্দিনকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন মেয়র ইলিয়াছ। অন্যদিকে দোকান ভাঙচুরের অভিযোগে কামালের চাচাতো ভাই কবির হোসেন মেয়র ইলিয়াসকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন।