স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, ‘বিএনপি সন্ত্রাস ও জঙ্গিবাদ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে চায়। তারা এমনকি কিবরিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ২১ আগস্টের গ্রেনেড হামলায় তারা আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু জনগণ সব ষড়যন্ত্রের জবাব দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে। মন্ত্রী গতকাল বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় এ কথা বলেন। হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন সাংসদ মো. আবু জাহির, সাংসদ আবদুল মজিদ খান, সিলেটের ডিআইজি মকবুল হোসেন ভূঁইয়া, জেলা প্রেসক্লাব সভাপতি রুহুল হাসান, জেলা বারের সভাপতি আলমগীর ভুঁইয়া প্রমুখ।এর আগে দুপুরে মন্ত্রী হবিগঞ্জের বাহুবল মডেল থানার আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন। হবিগঞ্জের পুলিশ সুপার কামরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মো. আবু জাহির, এডিশনাল আইজি (সিআইডি) মোখলেসুর রহমান, হেড অব গভর্ন্যান্স অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট টিম (ডিএফআইডি) ড্যানিয়েল ডেভিস, সিলেট বিভাগের কমিশনার এন এম জিয়াউল আলম, সিলেটের পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া, সিলেটের ডিআইজি মকবুল হোসেন ভূঁইয়া ও হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদ হাসান।অনুষ্ঠানে বক্তব্য দেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আলমগীর চৌধুরী, বাহুবল উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির চৌধুরী ও বাহুবল উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজমুল হোসেন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পুলিশ রিফর্ম প্রোগ্রামের কনসালট্যান্ট হেনরি ডেনরি।