বিএনপি-জামায়াত জোট জঙ্গিদের নিয়ে মাঠে নেমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ অভিযোগ করেছেন, আগামী নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াত জোট জঙ্গিদের নিয়ে মাঠে নেমেছে। জঙ্গি সংগঠনগুলো ইতিমধ্যে তাদের তৎপরতা শুরু করেছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর ‘পাচারকৃত অর্থ’ ফিরিয়ে আনার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাব দিতে গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ অভিযোগ করেন। মন্ত্রী বলেন, ক্ষমতায় থাকার সময় দেশকে টানা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করার জন্য বিএনপি-জামায়াত জোটকে জাতির কাছে ক্ষমা চাইতে অনুরোধ করব। না হলে জনগণের কাছে তাদের ভোট চাওয়ার অধিকার নেই।হাছান মাহমুদ আরও বলেন, তৃতীয়বারের মতো কোকোর বিদেশে পাচার করা অর্থ ফেরত আনা হলো। বিএনপি চেয়ারপারসনের দুই ছেলের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রের আদালতে প্রমাণিত।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এবং চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম।