বিএনপি-জামায়াত দেশকে জাহান্নামে পরিণত করেছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যকরী সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, বিএনপি-জামায়াত সরকার এ দেশকে জাহান্নামে পরিণত করেছিল। এরা আবার ক্ষমতায় গেলে দেশকে হাবিয়া দোজখে পরিণত করবে।গতকাল বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার ত্রিমোহনী এলাকায় এক গণসমাবেশে এসব কথা বলেন তিনি।শাহরিয়ার কবির বলেন, এই প্রথম কোনো আন্তর্জাতিক আদালতে না গিয়ে এ দেশের আইনে যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে। অথচ মহাজোট সরকার যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরুর পর থেকেই জামায়াত এর বিরোধিতা করে আসছে। যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা, মৌলবাদী রাজনীতি নিষিদ্ধ ও জেলায় জেলায় ট্রাইব্যুনাল গঠনের দাবিতে আয়োজিত গণসমাবেশে সভাপতিত্ব করেন ঘাতক দালাল নির্মূল কমিটির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বায়েজীদ আক্কাস। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা ও কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, প্রবীণ সাংবাদিক ওয়ালীউল বারী চৌধুরী, জেলা জাসদের সভাপতি মহসীন আলী প্রমুখ।